শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি,  ২ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি,  ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের সলঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সলঙ্গা বাজার এলাকায় এ অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সোহেল শেখ।

এ অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. সোহেল শেখ জানান, গ্যাস সিলিন্ডারের দাম অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স নাঈম ট্রেডার্সের মালিক মো. আজিজুল হককে ১০ হাজার ও আলিম ইলেকট্রনিকসের মালিক মো. আবদুল কুদ্দুসকে ৩ হাজার জরিমানা আরোপ করা হয়।

তিনি বলেন, বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পাশাপাশি দাম বেশি না নেওয়ার জন্য সিলিন্ডার ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বেশ কিছু বাজারে গ্যাস সিলিন্ডারের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর