শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

আত্মীয়র বাড়িতে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

আত্মীয়র বাড়িতে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নড়াইল সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাছেল সরোয়ার ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত প্রহলাদ খান লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের মৃত মছু খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিশেষ কাজে অভিযুক্ত প্রহলাদের সঙ্গে নড়াইলে আসেন ভুক্তভোগী ৪৪ বছর বয়সী ওই নারী। ওইদিন নড়াইল থেকে ফেরার পথে সদর উপজেলায় প্রহলাদ তার অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে তার সঙ্গে সেই বাড়িতে গেলে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া ঘটনার পর কাউকে বিষয়টি জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত (১ অক্টোবর) সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রহলাদ খান মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি ওই মহিলার কাছে দুই দফায় দেয়া ১০ লাখ টাকা পাবো। এই টাকা চাওয়ার কারণে তিনি মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাছেল সরোয়ার ঢাকা মেইলকে বলেন, ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর