শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৩ অক্টোবর) ভোররাতে সদর উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার মৃত সোলেমান শেখের ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মো. বাতেন শেখ (৪০), একই মহল্লার মো: আরিফ শেখের ছেলে নাবিল শেখ (২১), জানপুরের মৃত জমশের আলী শেখের ছেলে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম (৪২), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের মো. আশরাফুল আলমের ছেলে মো. ইমরান শেখ (২৫), একই গ্রামের মৃত আ. কাদের শেখের ছেলে মো: আতিকুর রহমান (৪৬) ও একই ইউনিয়নের মৃত শরিফুল ইসলামের ছেলে মো. আল আমিন (৩৯)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, গত শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবকলীগের মিছিল বের করেছিল তারা। বিষয়টি জানার পর অভিযান পরিচালনা করা হয়। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ রঞ্জু হত্যা মামলার আসামিও ছিলেন। 

ওসি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে প্রত্যেককে আদালতে কারাগারে করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর