শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের গাছা থানার ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ‘মেট্টিক্স গার্মেন্টস’ নামে ওই কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের গাছা থানার ডেগেরচালা এলাকার ‘মেট্টিক্স গার্মেন্টস’-এর আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের আরও তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর