শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় ছুরিকাঘাতে তরুণ নিহত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় ছুরিকাঘাতে তরুণ নিহত
জাকারিয়া খান (১৯)

সাতক্ষীরায় ছুরিকাঘাতে আহত জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারীর মালিক আব্দুল গফুরের ছেলে এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, ঘটনার সময় জাকারিয়া পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান। এ সময় এক ব্যক্তি তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত জাকারিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর