শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার এতিমখানা এলাকার বাসিন্দা এবং মৃত এন্তাজ মাস্টারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনোয়ারের বসতঘরের বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে ছিল। দুপুরে ঘর পরিষ্কার করার সময় টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর