চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৬টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, দুপুর দেড়টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের হুক ছিঁড়ে ৬ টি বগি বনের ভেতর রেখে ৬ বগি নিয়ে শ্রীমঙ্গল রেল স্টেশন চলে যায়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কমলগঞ্জের উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে রেখে যাওয়া ৬টি বগি লাউয়াছড়া বনের ভেতর থেকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেল স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন।
এর আগে আজ দুপুরে দেড়টার দিকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি ৬টি বগির পর ক্লিপ ভেঙে যায়। এতে আরও ৬টি বগি রেখে ইঞ্জিনটি ৬টি বগি নিয়ে পার্বতী শ্রীমঙ্গল রেল স্টেশন চলে যায়। রেখে যাওয়া বগি উদ্ধাররে জন্য বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হয়। পরে বগি গুলো উদ্ধারের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
প্রতিনিধি/ এজে




