শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র ও লক্ষাধিক টাকার ভারতীয় মাদক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র ও লক্ষাধিক টাকার ভারতীয় মাদক
উদ্ধার অস্ত্র ও মাদক। ছবি: ঢাকা মেইল

খাগড়াছড়ি ৩২ বিজিবি অভিযানে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে- ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ৩১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ, সোয়া চার কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ কার্টুন ভারতীয় সিগারেট।  

খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক আসতে পারে এমন গোপন তথ্যে জান মারাটিলা ডাউনে অভিযান চালানো হয়। 

শুক্রবার (২ অক্টোবর) সকালে জানমারাটিলা ডাউনে ফের তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তা পরিত্যক্ত অবস্থায় উদ্বার করা হয়। পরে বস্তাগুলো খুলে পিস্তলসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ ৬১ হাজার টাকা। 

খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, সীমান্ত নিরাপত্তা, অস্ত্র পাচার প্রতিরোধ, মাদক পাচার, অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক সক্রিয়ভাবে কাজ করছে বিজেবি। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর