শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগ ২ নেতা বিমানবন্দরে গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগ ২ নেতা বিমানবন্দরে গ্রেফতার

কক্সবাজার থেকে বিমানে ঢাকায় আসার পথে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকসহ দুই নেতা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২), তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। অপরজন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪), তিনি শ্রীপুরে মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখ এর ছেলে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইন একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি।

পুলিশ কর্মকর্তা জানান, গোপন সংবাদে খবর আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমান তারা বিমানবন্দর থানায় আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিমানবন্দর থানা থেকে তাদের আনতে ইতোমধ্যে শ্রীপুর থানা পুলিশের একটি টিম বিমান বন্দর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর