লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আদিতমারী উপজেলার খাতাপাড়া দৌলজোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ওই নারীর মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট স্টেশন অতিক্রম করে আদিতমারী যাওয়ার সময় খাতাপাড়া দৌলজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই নারী আগে থেকেই রেললাইনের ওপর বসে ছিলেন। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে প্রথমে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। নিহতের হাত, পা মাথা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ায় এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, নিহতের ভাত পা মাথা টুকরো টুকরো হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি, পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/এজে




