শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাফ ভাড়া নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবিতে বরিশালে ছাত্রপক্ষের স্মারকলিপি

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

হাফ ভাড়া নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবিতে বরিশালে ছাত্রপক্ষের স্মারকলিপি
ছাত্রপক্ষের নেতাকর্মীরা স্মারকলিপি দিচ্ছেন। ছবি: ঢাকা মেইল

বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত এবং বাসে শিক্ষার্থী হয়রানি বন্ধের দাবিতে বরিশালে রূপাতলী বাস মালিক সমিতির কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষের জেলা ও মহানগর শাখা। 

শুক্রবার দুপুরে রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন শিকদারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মতবিনিময় করেন সংগঠনের নেতারা।

স্মারকলিপিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত, শিক্ষার্থী হয়রানি বন্ধ এবং যাতায়াতে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

এ সময় বাংলাদেশ ছাত্রপক্ষের নেতারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা তাদের দায়িত্বের অংশ। শিক্ষার্থী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে বিরোধ বা ভুল বোঝাবুঝির পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে সংগঠনটি কাজ করে যাবে।

বাংলাদেশ ছাত্রপক্ষের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্দেশনায় বরিশাল জেলা ও মহানগর শাখা শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ এবং শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ করবে বলে নেতারা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রপক্ষ বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম মহিম, যুগ্ম সদস্য সচিব মারুফ হোসেন, রওনক শাহারিয়া সাজিদ, সদস্য শিহাব তালুকদার, রেদোয়ান ইসলাম রাজিব এবং পলিটেকনিক কলেজের সংগঠক ঈমাম হাসান, নুসরাত, মনিজা জান্নাত প্রমুখ।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর