শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে সাড়ে সাত কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে সাড়ে সাত কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

রংপুরে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী কে গ্রেফতার করেছে এসআরবি ১৩। 

শুক্রবার (২ অক্টোবর) সকালে গংগাচড়া উপজেলার তালুক হাবু এলাকার মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রংপুর নগরীর বাবুপাড়া রেল গেইট এলাকার মো. আব্দুল হকের স্ত্রী মোছা. মনি (৩৫) এবং রবার্টসনগঞ্জ এলাকার মৃত মোরশেদ মিয়ার স্ত্রী মোছা. মুন্নি বেগম (৫৫)।

এসআরবি ১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় ঐ দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, দীর্ঘদিন থেকে ওই দুই নারী মাদক ব্যবসায় জড়িত। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই তথ্যগুলো মাদক ব্যবসায়ীদের খুঁজে বের করতে সহযোগিতা করবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর