শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, সে দীর্ঘ সময় রেললাইনের পাশে বসেছিল। সেখানে বসে রুটি ও কলা খেয়েছে। এসময় সে পারিবারিক ঝামেলার কথা বলেছে। পরে এসে দেখি তার মরদেহ পড়ে আছে। 

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বাবরা রেলগেট এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর