নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আজগর মোল্যা (৭০) অসুস্থতা,পারিবারিক সমস্যা কারণে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় আজগর মোল্যা নিজ বাসভবন উপজেলার কলাগাছি গ্রামে এ সংবাদ সম্মেলন করেন।
আজগর মোল্যা নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের মৃত আহম্মাদ মোল্যার বড় ছেলে। পেশায় তিনি কৃষি কাজ করতেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলাম। আমার বর্তমানে বয়স ৭০ বছর। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ও পারিবারিক সমস্যার কারণে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা করলাম। আমি যেহেতু একজন বৃদ্ধ, সেহেতু আমি এই রাজনৈতিক জীবন সমাপ্ত করতে চাই।
এ সময় আজগর মোল্যার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ




