বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নড়াইলে ষাঁড়ের লড়াই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ষাঁড়ের লড়াই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
দুই পক্ষের সংঘর্ষ। ছবি: ঢাকা মেইল

নড়াইল সদর উপজেলায় ষাঁড়ের লড়াই নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ষাড়ের লড়াইয়ের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ে।

যদিও গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই ষাঁড়ের লড়াই হয়। ওই দিন দুপুরে এই সংঘর্ষ বাঁধে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠি দিয়ে দুই পক্ষ মারামারি করছেন। মাঠের মধ্যে ও আশপাশে দৌঁড়ে একপক্ষ আরেকপক্ষের ওপর হামলা চালাচ্ছেন।

ফেসবুকে ভিডিও পোস্ট করে অনেকে লিখেছেন, আদালতে নিষেধাজ্ঞা, তবুও চলছে ষাঁড়ের লড়াই! ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কি অবস্থা দেখুন।

আবার একজন মন্তব্য করেছেন, রুখালীর মাঠে, এঁড়ে (ষাঁড়) লড়াই হবে, আর মারামারি হবে না! এটা কি হতে পারে। 

আরেকজন লিখেছেন, আবার তোরা মানুষ হ, নড়াইলের রুখালীতে এবারও ষাঁড়ের লড়াইলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নড়াইল, যশোর, মাগুরা, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার অন্তত ১২০টি ষাঁড় লড়াইয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে খড়রিয়া ও আগদিয়া গ্রামের ষাঁড়ের মালিকদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করেছেন বলে শুনেছি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর