বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
কোনাপাড়া জামে মসজিদ ও মক্তব। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সংগ্রামখেলি মসজিদে মক্তব ছুটির পর এক শিশুকে আটকে রেখে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতের আমিরের বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

অভিযুক্ত হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি (৫৫) উপজেলার শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী ওই শিশুর বয়স ৯ বছর।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সংগ্রামখেলি গ্রামের কোনাপাড়া জামে মসজিদে প্রতিদিনের মতো মক্তব্যে আরবি পড়তে যায় এলাকার শিশুরা। মক্তবের ছুটি হওয়ার পর অন্য সব শিশুকে ছুটি দিলেও অভিযুক্ত বেলাল মুন্সি ওই শিশুকন্যাকে কৌশলে মসজিদের ভেতরে একা আটকে রাখেন।

সবাই বের হয়ে যাওয়ার সুযোগে তিনি মসজিদের দরজা বন্ধ করে দেন এবং শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি দৌড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি চলে যায় এবং তার মাকে বিস্তারিত জানায়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনাটি বাড়িতে জানানোর পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করা হয়েছে। তবে তিন দিন পেরিয়ে গেলেও কোনো সুষ্ঠু বিচার পাওয়া যায়নি।

উল্টো জামায়াত আমির নিজের সামাজিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে বুধবার (৩০ সেপ্টেম্বর) উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হলে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত গা-ঢাকা দিয়েছেন।

অভিযুক্ত হেলাল উদ্দিনের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তার কাছে টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় এই সাজানো ঘটনা রটানো হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর