সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সিংহলাল গ্রামের মুহাম্মদ ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুল (২)। তাদের বয়সের ব্যবধান মাত্র এক বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় শিশু দুটি পানিতে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পানিতে তাদের ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই শিশুর মৃত্যুতে সিংহলাল গ্রামেও শোকের আবহ নেমে এসেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জালালাবাদ ইউনিয়নে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/এসএস




