ঝিনাইদহের মহেশপুরে পাখি ভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। নিহত মামুনের বাড়ি ওই এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া মসজিদের সামনে ভৈরবা-গাড়াপোতা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুল্লাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে পাখি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভৈরবা পুলিশ ফাঁড়ির এসআই তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি টিম। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করেছে।
প্রতিনিধি/এলএ




