বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিরামপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

বিরামপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ডোবার পানিতে পড়ে মেহজাবিন আক্তার (২) ও তাহিয়া জান্নাত হুজাইফা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহজাবিন আক্তার উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে এবং তাহিয়া জান্নাত হুজাইফা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে দৌড়াদৌড়ির সময় তারা প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন ডোবার পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।

আরও পড়ুন

শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর