ঝালকাঠির রাজাপুরে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর বাগড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মালেক ফরাজী উপজেলার পূর্ব ফুলহার গ্রামের নূর মোহাম্মদ ফরাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মালেক ফরাজীর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারি করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।
প্রতিনিধি/এসএস




