ঢাকার দোহার উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার মামলায় জালাল উদ্দিন নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুঠির পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার জালাল উদ্দিন কুঠির পাড় এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে এবং আওয়ামী সাংস্কৃতির ফোরামের (আসাফোর) দোহার উপজেলার সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্ব) দুপুরে রিপা আক্তার নামে এক নারী তার মায়ের চিকিৎসা জন্য লটাখোলা এলাকার আশা ক্লিনিকে ডা. জালাল উদ্দিনের কাছে যান। চিকিৎসা চলাকালে গৃহবধূর মাকে কক্ষের বাইরে পাঠিয়ে দিয়ে জালাল উদ্দিন ও নারীকে শ্লীলতাহানি করেন এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের ব্যক্তিগত জয়পাড়ার চেম্বারে ‘দয়াল মেডিকেলে’ গিয়ে তাকে মারধর করেন। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে জালাল উদ্দিনের জয়পাড়া কুঠিবাড়ী নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
দোহার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ধর্ষণচেষ্টার মামলায় জালাল উদ্দিন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/টিবি




