বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন
ময়মনসিংহ আদালত। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার হাসিবাসি গ্রামের মো. মারুফ (২৭) ও স্বাধীন (২৬)।

আদালতের রায়ের বিষয়টি বেঞ্চ সহকারী গৌতম নন্দী নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১১ আগস্ট সকালে ওই ছাত্রীর মা কাজে বেরিয়ে যান। ওই দিন বিকেল ৩টার দিকে মারুফ ও স্বাধীন ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। সন্ধ্যায় কাজ থেকে ফিরে মেয়ের কাছে ঘটনার কথা জানতে পারেন তার মা। পরদিন ১২ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ মামলার রায় দেয়। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বজলুল করিম চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর