বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নওগাঁয় দিনদুপুরে নারীর রিকশাযাত্রীর দুল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় দিনদুপুরে নারীর রিকশাযাত্রীর দুল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩
গ্রেফতার তিন ছিনতাইকারী। ছবি: ঢাকা মেইল

নওগাঁ শহরে দিনেদুপুরে ব্যাটারিচালিত রিকশাযাত্রী এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের রুবীর মোড়ে জনগণের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন—মো. জামাল (৩৫), মো. ফরিদ (৩৩) এবং মো. রবি (২৪)। তিনজনই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশায় করে শহরের স্টাফ কোয়ার্টারে যাওয়ার পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ছিনতাইকারী তাকে ধারালো চাকুর ভয় দেখিয়ে খুন-জখমের হুমকি দেয়। একপর্যায়ে তারা ভুক্তভোগীর কানে থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে।

একই সঙ্গে ৯৯৯ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় চাকুসহ তিনজনকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। পুলিশ সবসময় সাধারণ মানুষের নিরাপত্তায় সজাগ ও তৎপর রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ জানান তিনি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর