বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার
গ্রেফতার মো. জাহাঙ্গীর আলম। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে (৬৪) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. জাহাঙ্গীর আলম চান্দি গ্রামের (মোল্লক মুছনের বাড়ি) বাসিন্দা। তিনি বাসুদেব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

পুলিশের ভাষ্য, বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানার বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর