বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৯৪টি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

৯৪টি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্ত্বরে শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্ত:জেলা চোরচক্রের ৮ জন সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) যমুনা সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ৮ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার বায়জিদ বোস্তামী থানায় সৈয়দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলামিন (৩০), পাঠানপাড়া গ্রামের মৃত আজিজুল রহমানের ছেলে ইসরাফিল রহমান (২৭),  একই জেলার বাকুলিয়া থানার সিএমপি বাকুলিয়া গ্রামের মৃত হবু মিয়ার ছেলে আক্কাস আলী (৩৫), পোতয়ালি থানার ইসমাইল ফয়েজ রোডের মৃত ইব্রাহিমের ছেলে মো: রিদয় (৩৪), নরসিংদী জেলার রায়পুর থানার চর মদিনানগর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মো: ইমরান (৩০), বিবাড়িয়া জেলার ক্রসবা থানার চকবাস মোল্লাবাড়ী গ্রামের মৃত শামসুল আলমের ছেলে ইয়াসিন আরাফাত (৩৮), কুমিল্লা জেলার চান্দিনা থানার নওয়াতপুর মৃত খালেকের ছেলে মো. রবিউল (৩৩), একই জেলার মুরাদনগর থানার কামাল্লা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আলাউদ্দিন (২৫)।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টার দিকে একদল সংঘবদ্ধ চোরের দল বগুড়ার ধুনটের মাসুদ টেলিকম মোবাইলের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে ৯৪টি মোবাইল ফোন চুরি করে। চুরির পর তারা শ্যামলী পরিবহনযোগে ঢাকায় যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বিত দল সকাল ১১টার দিকে যমুন সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে বাস থেকে আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্যকে আটক করে। পরে তাদের কাছ থেকে মোট ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও অভিযুক্ত আসামিরা যমুনা সেতু পশ্চিম থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ধুনট থানায় হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর