বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবি: ঢাকা মেইল

খাগড়াছড়ির গুইমারায় গত বছর সংগঠিত সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের দোকান-ঘর নির্মাণ, হুইলচেয়ার ও শিক্ষা উপকরণ, সোলার ল্যাম্পপোস্ট স্থাপন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের পুরস্কার এবং মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি বলেন, পাহাড়ের সব জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা না গেলে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। তিনি পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এসময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতোজা আলী খান, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছরের এদিনে গুইমারা উপজেলার রামসু বাজারে সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বিভিন্ন বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর