বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে রেজাউল করিম রেজা(৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের তুলারডাঙ্গা এলাকায় ইসলাম ফ্লাওয়ার মিলের পাশে নিচু জমি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি করে তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকতেন। পাশাপাশি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রেজা মঙ্গলবার রাত ১২টায় বাড়ি থেকে রেগে বের হয়ে যান। পরে আর বাড়ি ফেরেন নি। 

বুধবার সকালে ওই স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল  ও ক্রাইম সিন সংগ্রহ করেন। পরে মরদেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়।  এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করাসহ মৃত্যুর রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। তবে রাতে স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল বলে জানায় তার পরিবার।  কিন্তু রেজার বাবা তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। 

রেজার স্ত্রী কোহিনুর বেগম বলেন, প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে বাড়ি আসতো রেজা। গতকালও খেয়ে এসে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলে আমার সাথে ঝগড়া হয়। রাত ১২ টায় বাড়ি থেকে বের হয়ে যায় সে। তারপর সকালে শুনতে পাই তার মরদেহ পাওয়া গেছে। আমরা গিয়ে মরদেহ শনাক্ত করি। কিভাবে সে মারা গেছে আমরা জানি না।

রেজার বাবা মোস্তফা কামাল বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি তদন্ত করে এর বিচার চাই।

পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম বলেন, ওই ব্যক্তির মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য কাজ করছে পুলিশ। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  আমরা একটা চিরকুটও পেয়েছি। মৃত্যুর রহস্য উন্মোচনের পাশাপাশি  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর