বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খালাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া (হাঝরাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো দশলাল পশ্চিমপাড়া গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে মিম আক্তার (৩) এবং তার শ্যালিকা সারমিন বেগমের মেয়ে আফরিন খাতুন (৪)।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে টাঙ্গাইল থেকে আফরিন খাতুন তার মায়ের সঙ্গে খালু ফরহাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে দুই শিশু হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

শাখাহার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লাইজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একই সঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা খুবই হৃদয়বিদারক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর