বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলি আক্তার (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কলি আক্তার ওই গ্রামের দেলোয়ার বৈড়ার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নিজ কক্ষে স্টিলের সুকেসের সামনে থাকা আয়নায় দুই হাত দিয়ে সুকেসটি ধরেন। এ সময় সুকেসে বিদ্যুতের তারের লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর