মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্বামীকে মদ্যপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

স্বামীকে মদ্যপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ্যপান করিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মাজরাকুড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. শাহজাহানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ঘটনাটি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে।

ভুক্তভোগী গৃহবধূ জানায়, পাঁচ বছর আগে মো. আব্দুল কাদেরের সাথে বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর এক ছেলে সন্তান রয়েছে। নিজের জায়গা সম্পত্তি না থাকায় সে অন্যের বাড়ির বারান্দার একটি রুমে বসবাস করে আসছিলেন।

ভুক্তভোগীর স্বামী একজন মাদকাসক্ত। রোববার (২৭ সেপ্টেম্বর) শাহজাহান ও তার স্বামী একসাথে স্থানীয় একটি গারো বাড়িতে মদপান করে। অতঃপর সন্ধ্যায় দুজন একসাথে ভুক্তভোগীর বাড়িতে যায়। মদ্যপ স্বামীর অনুপস্থিতে শাহজাহান সুযোগ বুঝে তার থাকার রুমে ঢুকে মুখে হাত চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ সময় অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল ফোন ও জুতা ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে বলে জানায় গৃহবধূ। 

হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর