মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মনির শেখের মৃত্যু, সঠিক তদন্ত চান বাবা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

শেয়ার করুন:

মনির শেখের মৃত্যু,  সঠিক তদন্ত চান বাবা

গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা লোকমান শেখ। তার দাবি, মনির আত্মহত্যা করেননি, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী পূর্বপাড়ায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন লোকমান শেখ।

সংবাদ সম্মেলনে লোকমান শেখ অভিযোগ করেন, তার ছেলে মনির শেখের মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানো হলেও তিনি তা বিশ্বাস করেন না। তার দাবি, মনিরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

লোকমান শেখ বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে তার ছেলের মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে। কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি, ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

তিনি বলেন, ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে তারা সঠিক বিচার চান। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষভাবে ঘটনার তদন্তের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

তবে মনির শেখের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এটি হত্যা নাকি আত্মহত্যা— তা তদন্ত ও সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর