মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় অবৈধভাবে সার সংরক্ষণ, ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় অবৈধভাবে সার সংরক্ষণ, ডিলারকে জরিমানা

গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে সার সংরক্ষণের অভিযোগে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বোনারপাড়া এলাকায় কাজী আজহার আলী হাই স্কুল গেট সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে হক ট্রেডার্সকে এ জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।

খোঁজ নিয়ে জানা যায়, সার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ অমান্য করে সার মজুত করার অভিযোগে হক ট্রেডার্সের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা সার ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মেনে সার সংরক্ষণ ও বিক্রির নির্দেশ দেন।

সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর