মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বেনাপোলে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক

উপজেলা প্রতিনিধি, শার্শা
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

বেনাপোলে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক

যশোরের বেনাপোলে নাশকতার মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজল মোল্লা (২০), বাহাদুরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আতাউর মল্লিক (৪৬) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মার্জন আলী (৫০)।

পুলিশের তথ্য অনুযায়ী, সজল মোল্লা বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের সোহাগ মোল্লার ছেলে। আতাউর মল্লিক রঘুনাথপুর মল্লিকপাড়া গ্রামের উসমান মল্লিকের ছেলে। আর মার্জন আলী বোয়ালিয়া মানিক গ্রামের মৃত আহসান আলী মল্লিকের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নাশকতার মামলায় সোমবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাঁদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

মামলাটির বিষয়ে পুলিশের তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর