সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা ফিরোজ মেম্বার গ্রেফতার 

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা ফিরোজ মেম্বার গ্রেফতার 
গ্রেফতার মো. ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বার। ছবি: ঢাকা মেইল

নারায়ণগঞ্জ ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফিরোজ মিয়া আলীগঞ্জ এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলেও জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ফিরোজ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর