সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নবজাতকের ওষুধ কিনতে গিয়ে ‘ডিবি’র হাতে আটক ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

নবজাতকের ওষুধ কিনতে গিয়ে ‘ডিবি’র হাতে আটক ছাত্রলীগ নেতা
আটক ছাত্রলীগ নেতা হাসান। ছবি: ঢাকা মেইল

হাসপাতালে সদ্য ভূমিষ্ট ছেলে, অপারেশন টেবিলে স্ত্রী। আর সদ্য ভূমিষ্ট ছেলের জন্য ওষুধ আনতে গিয়ে ‘ডিবি পুলিশের’ হাতে আটক হয়েছেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান। যদিও এখনো পর্যন্ত হাসানকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি ডিবি পুলিশ। 

সোমবার সকাল ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে। 

হাসপাতালের একাধিক সিসিটিভি ফুটেজে হাসানকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে পার্কভিউ হাসপাতালের নিচের ফার্মেসিতে নবজাতক ও স্ত্রীর জন্য ওষুধ কিনতে আসেন হাসান। এসময় ৮-১০ জনের একটি গ্রুপ এসে নিজেদের ডিবি পরিচয় দিয়ে হাসানকে তাদের সাথে যেতে বলেন, কিন্তু হাসান যেতে না চাইলে ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা হাসানকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।

 নাম প্রকাশ না করার শর্তে পার্কভিউ হাসপাতালের এক কর্মকর্তা জানান, সকালে হাসপাতাল থেকে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তির স্ত্রী প্রসবজনিত কারণে হাসপাতালে ভর্তি আছেন। 

যদিও হাসানকে নিয়ে যাওয়া ব্যক্তিরা আসলেই ডিবি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি প্রতিবেদনটি লেখা পর্যন্ত ডিবি পুলিশের পক্ষ থেকেও হাসানকে আটকের কোনো তথ্য জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, এরকম কোনো তথ্য আমার জানা নেই, আপনারা স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন।

এরপর ঘটনার সত্যতা জানতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।

হাসান হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সরকার পতনের পর ২০২৪ সালের ১৩ নভেম্বর রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন হাসান। পরে জামিনে মুক্তি পেয়ে আবারও সক্রিয় হন ছাত্রলীগের রাজনীতিতে। এরপর একাধিক মিছিলের নেতৃত্বে ছিলেন হাসান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর