সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘আমার কুমিল্লা’: এক অ্যাপেই সব নাগরিক সেবা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

‘আমার কুমিল্লা’: এক অ্যাপেই সব নাগরিক সেবা
সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন করছেন। ছবি: ঢাকা মেইল

কুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে স্মার্ট নাগরিক সেবা অ্যাপ ‘আমার কুমিল্লা’। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা অ্যাপের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানসহ অন্য আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে জানানো হয়, নির্দিষ্ট কিউআর (QR) কোড স্ক্যান করার মাধ্যমে নগরবাসী সহজেই তাদের স্মার্টফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের মহল্লার যেকোনো নাগরিক সমস্যা, যেমন— সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা বা সড়ক সংস্কারসংক্রান্ত অভিযোগ ছবি বা বিবরণসহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন। সমস্যা নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গেই কুসিকের সংশ্লিষ্ট বিভাগ সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

অ্যাপের মাধ্যমে দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিতে প্রশাসনের কঠোর বার্তা তুলে ধরে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিকদের যেকোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নাগরিক ভোগান্তি বা সমস্যা সমাধানের নির্দেশ পাওয়ার পরও কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার পরিচয় দিলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর