সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে ১৭৯

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে ১৭৯

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে। একই সময়ে হাসপাতালে আরও ১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাবিহা নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা মাহমুদ আলীর মেয়ে।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৭৯ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে সিলেট জেলার ৭২, হবিগঞ্জের ২৬, সুনামগঞ্জের ৬৬ ও মৌলভীবাজারের ১৫ জন। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকিদের মৃত্যু হয়েছে হাম সন্দেহে।

আরও পড়ুন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে মোট ১ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেটের ৩৯৬, হবিগঞ্জের ১৫৮, মৌলভীবাজারের ১৫৮ ও সুনামগঞ্জের ৩৫৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ৫৬৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর