সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে মাদক কারবার নিয়ে মধ্যরাতে সংঘর্ষ, গ্রেফতার ১৫

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে মাদক কারবার নিয়ে মধ্যরাতে সংঘর্ষ, গ্রেফতার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদকসংক্রান্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ১৫ জনকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

সিএমপির সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশার কাচ ভাঙচুর করেন।

এতে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও নাশকতার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বাকলিয়া থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর