সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ বিজিবির অধীন দাইনুর বিওপির সদস্যরা সোমবার মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪৪ হাজার ৫০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর