সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

পিরোজপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
কাইউম জেমাদ্দার (৪০)

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইউম জেমাদ্দারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভান্ডারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।

গ্রেফতার কাইউম ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হামিদ জমাদ্দারের ছেলে।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সরকারবিরোধী নানা কার্যক্রমের পরিকল্পনা করছিলেন এই যুবলীগ নেতা কাইউম। এসময় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

অভিযোগ রয়েছে, গ্রেফতার কাইউম জমাদ্দার নামে এই নিষিদ্ধ সংগঠনের নেতা আওয়ামী সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে নানা শ্রেণি-পেশার নিরীহ মানুষকে হয়রানি করতেন। তার এই গ্রেফতারের খবর পেয়ে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর