সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জিইসি মোড়ের অনিয়ম সরাতে ৭ দিন সময় দিলো চউক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ এএম

শেয়ার করুন:

জিইসি মোড়ের অনিয়ম সরাতে ৭ দিন সময় দিলো চউক

চট্টগ্রামের ব্যস্ততম এলাকা জিইসি মোড়ে পার্কিং দখল, অনুমোদনহীন স্থাপনা ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অনিয়ম ঠিক করতে সংশ্লিষ্টদের সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অনেক প্রতিষ্ঠান পার্কিংয়ের জায়গা দখল করে দোকান বসিয়েছে, আবার ফুটপাত দখল করে মালামাল রাখা হয়েছে।

অভিযানে সেন্ট্রাল প্লাজা, কামাল স্টোরের ভবন আর মেরিডিয়ান রেস্টুরেন্টের ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এছাড়া সিটি করপোরেশন ভবন থেকে নাসিরাবাদ বয়েজ স্কুল পর্যন্ত এলাকাতেও অভিযান চলে।

পরিদর্শনের সময় সেন্ট্রাল প্লাজার তিনটি মার্কেটের কোনোটিই অনুমোদিত নকশা দেখাতে পারেনি। এজন্য তাদের সাত দিনের মধ্যে নকশা নিয়ে চউক কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

চউক চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, জিইসি মোড় শহরের যানজটের একটা বড় কারণ। এখানকার অনেক ভবন পার্কিংয়ের জায়গায় দোকান বানিয়ে ফেলেছে, আর ফুটপাত দখল করে মালামাল রাখছে।

তিনি বলেন, এটাই প্রথম পরিদর্শন, তাই এখন শুধু সতর্ক করে সাত দিন সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে অনিয়ম ঠিক না করলে চউকের ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর