রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পেটের ভেতরে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা, নারীসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ 
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

পেটের ভেতরে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা, নারীসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক নারীর পেটের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০টি প্যাকেট থেকে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে চাষাঢ়ার শহীদ জিয়া হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পের আসমা বেগম (৪৫), কচুবুনিয়া এলাকার ফিরোজ আলম (৪৫) ও মো. সাবের (৩২)।

পুলিশের জানান, গ্রেফতারের পর নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে আসমা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি পেটের ভেতরে বিশেষভাবে মোড়ানো ইয়াবার প্যাকেট পায়ুপথ দিয়ে বের করে দেন। পরে তাঁর কাছ থেকে ৪০টি প্যাকেটে থাকা ২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।

পুলিশ জানায়, আসমা বেগমের পেটে থাকা ইয়াবাগুলো কস্টেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো ছিল। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে এসব ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর