রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বেলকুচিতে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

বেলকুচিতে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।

রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।

আরও পড়ুন

অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগে নিরঞ্জনকে হত্যা: পিবিআই

শহিদুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ জানতে পারে, জমি নিয়ে বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ বাবা-ছেলেকে আটক করে।

তিনি বলেন, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলামসহ পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর