রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। পুলিশ বলছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগে নিরঞ্জনকে হত্যা: পিবিআই

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ তুহিন মিয়া জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশে নাসিমুল ইসলাম চেকপোস্টে আসেন। পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তার বিরুদ্ধে আইনগত জটিলতার তথ্য পাওয়া যায়। পরে গোদাগাড়ী থানায় যোগাযোগ করে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

ligue

পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় ২০২৪ সালের ৬ ডিসেম্বর একটি মামলা হয়। মামলাটির নম্বর ৭ এবং জিআর নম্বর ৬০৫। এতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় অভিযোগ রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, গোদাগাড়ী থানায় মামলা থাকার কারণে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার নাসিমুল ইসলামকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর