রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বেগমগঞ্জে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

বেগমগঞ্জে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা আনুমানিক তিনটায় উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আনোয়ার হোসেন একই ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ফলোয়ান বাজারের ব্যবসায়ী।

জানা যায়, আজ দুপুরে আইয়ুবপুরের একটি দাওয়াত থেকে ফেরার পথে আমানউল্লাহপুর পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছুলে স্থানীয় একদল দুর্বৃত্ত তাকে প্রতিরোধ করে হামলা চালায় ও তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আনোয়ার হোসেন জানান, তার উপর হামলাকারী অধিকাংশই আমানুল্লাহপুর এলাকার। কেন তার ওপর এ হামলা হয়েছে সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

নোয়াখালীর পুলিশ সুপার এম এম নাসিরুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছেছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর