রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

নাটোরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে কালোবাজারে সার বিক্রির অভিযোগে বিএডিসির সার ডিলার সাইফুল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্টক রেজিস্টারের সঙ্গে সরেজমিনে থাকা সারের মজুদের অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবির হোসেন।

এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। অভিযানে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরাও সহযোগিতা করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ওই ডিলারের বিরুদ্ধে বরাদ্দ করা সার অন্য এলাকায় নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। ভিডিওতে একটি ভ্যানে করে সার বড়াইগ্রাম উপজেলার কয়েন এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে ভাই ভাই ট্রেডার্সে সার বিক্রির দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।

ভিডিওতে থাকা ভ্যানচালক জসিম উদ্দিন বলেন, বিএডিসির ডিলার সাইফুল ইসলামই তাকে সার বিক্রির জন্য সেখানে পাঠিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন বলেন, কৃষকদের সঠিক সেবা নিশ্চিত করতে এবং সার বিতরণে অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর