রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রযুক্তির হাত ধরে সমৃদ্ধ হতে পারে শরীয়তপুরের পর্যটন খাত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

প্রযুক্তির হাত ধরে সমৃদ্ধ হতে পারে শরীয়তপুরের পর্যটন খাত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই পর্যটন ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মো. ওয়াহিদ হোসেন।

সভায় শরীয়তপুরের নদ-নদী, ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানকে ঘিরে পর্যটন খাতের বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার করা গেলে জেলার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব।

আরও পড়ুন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হতাশা, কমেছে পর্যটক

জেলার নদ-নদী, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোকে পর্যটনবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন বক্তারা। পর্যটকদের তথ্যপ্রাপ্তি সহজ করা, পর্যটনকেন্দ্রগুলোর প্রচার বাড়ানো এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, পর্যটন খাতের উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়; এর সঙ্গে প্রযুক্তিনির্ভর প্রচার, তথ্যসেবা, পরিবেশবান্ধব ব্যবস্থা ও টেকসই ব্যবস্থাপনাও জরুরি। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে এসব কার্যক্রম বাস্তবায়ন করা গেলে শরীয়তপুরের পর্যটন খাত অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।

আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর