রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

ঝালকাঠিতে অভিযান চালিয়ে দুটি দোকান ও দোকানের সামনের চালাসহ ড্রেনের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই অভিযানে হাইড্রলিক হর্ন ব্যবহার করায় বরিশাল-খুলনা রুটের আল কায়েদ নামে যাত্রীবাহী এক বাসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলেজ মোড় এলাকায় জেলা প্রশাসন, ঝালকাঠি পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উচ্ছেদ করা স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। বিডি ক্লিন ঝালকাঠির স্বেচ্ছাসেবকেরা এতে অংশ নেন। তারা জায়গাটি পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার কাজ করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি জায়গা, সড়ক ও ড্রেন দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা, পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখা এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর