শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরতলা এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা ভারতীয় জনসন বেবি সাবানের একটি চালান পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করা হয়।
আরও পড়ুন
বিজিবি জানিয়েছে, জব্দ করা সাবানের সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।
প্রতিনিধি/এসএস




