শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ১০ মন পিরানহা মাছ জব্দ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ১০ মন পিরানহা মাছ জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় ১০ মন মাছ জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এ মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছ মাটিতে পুঁতে ফেলা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর হতে নিষিদ্ধ পিরানহা ১০ (দশ) মণ মাছ জব্দ করা হয়েছে। দেশীয় মৎস্যসম্পদ, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষার স্বার্থে নিষিদ্ধ ও ক্ষতিকর প্রজাতির মাছের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। একইসঙ্গে নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর